সর্বশেষ সংবাদ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৫৬ জন। এ নিয়ে দেশে  মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
 গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮০৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।


চিকিৎসা ব্যয় বহনে বছরে গরিব হচ্ছে ৫০ লাখ মানুষ : বিএমইউ উপাচার্য

চিকিৎসা ব্যয় বহন করে প্রতিবছর দেশের ৫০ লাখ মানুষ গরিব হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম
রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিন দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের… Read More...

বদলে গেছে ডেঙ্গুবাহী এডিস মশার আচরণ দিন-রাতে কোনো পার্থক্য নেই

বদলে গেছে ডেঙ্গুবাহী এডিস মশার আচরণ

ডেঙ্গু ভাইরাসের বাহক হলো এডিস ইজিপ্টাই জাতের মশা। ভাইরাসবাহী মশার কামড়ে ডেঙ্গুর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে এই মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে।
এতদিন একটি ধারণা প্রচলিত ছিল এই… Read More...

অনলাইন গণটিকাদানের নিবন্ধন পুনরায় শুরু

নিবন্ধন করতে  ক্লিক করুন https://surokkha.gov.bd/

করোনা ভাইরাসের গণটিকাদান অনলাইন নিবন্ধন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে তিন ক্যাটাগরির লোকজন এই নিবন্ধন করতে পারবেন। তিন ক্যাটাগরির মধ্যে মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকল সদস্য বাদ পড়েছিলেন তারা এখন… Read More...