সর্বশেষ সংবাদ

চিকিৎসা ব্যয় বহনে বছরে গরিব হচ্ছে ৫০ লাখ মানুষ : বিএমইউ উপাচার্য

চিকিৎসা ব্যয় বহন করে প্রতিবছর দেশের ৫০ লাখ মানুষ গরিব হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম
রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিন দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের বেশিরভাগ মানুষ সুদের ওপর বা ধার করে টাকা নিয়ে চিকিৎসা করেন। পরে তাদেরকে টাকা শোধ করতে হয় নিজেদের জমি-জমা বিক্রি করতে হয়।
তিনি বলেন, দেশের জনসংখ্যা বিশাল। প্রচুর রোগী রয়েছে। তাই এখানে চাইলেই গবেষণা করা যায়। অনেক উন্নত দেশ আছে আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা।
বিএমইউ উপাচার্য আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবা এখন এক বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছরে দেশে চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে, তবে সরকারি ও বেসরকারি খাতে চিকিৎসা খরচ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার খরচ কমানোর কার্যকর কোনো উদ্যোগ বা নীতির অভাব দেখা যাচ্ছে


বদলে গেছে ডেঙ্গুবাহী এডিস মশার আচরণ দিন-রাতে কোনো পার্থক্য নেই

বদলে গেছে ডেঙ্গুবাহী এডিস মশার আচরণ

ডেঙ্গু ভাইরাসের বাহক হলো এডিস ইজিপ্টাই জাতের মশা। ভাইরাসবাহী মশার কামড়ে ডেঙ্গুর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে এই মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে।
এতদিন একটি ধারণা প্রচলিত ছিল এই… Read More...

অনলাইন গণটিকাদানের নিবন্ধন পুনরায় শুরু

নিবন্ধন করতে  ক্লিক করুন https://surokkha.gov.bd/

করোনা ভাইরাসের গণটিকাদান অনলাইন নিবন্ধন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে তিন ক্যাটাগরির লোকজন এই নিবন্ধন করতে পারবেন। তিন ক্যাটাগরির মধ্যে মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকল সদস্য বাদ পড়েছিলেন তারা এখন… Read More...

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৫৬… Read More...