হাম হলে করণীয় নিচে দেওয়া হলো:
বিশ্ব ফিজিওথেরাপি দিবস : সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপির গুরুত্ব
গরমে ত্বকের বয়েল ও কারবাংকল রোগ কেন হয় ?
ঘুমের সঙ্গে টাইপ ২ ডায়াবেটিসের খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
ডা. কামরুল ইসলাম, বিনামূল্যে ১৫০০ কিডনি প্রতিস্থাপনের রেকর্ড
জরায়ু ক্যান্সার : কারণ, লক্ষণ এবং চিকিৎসা,ভ্যাকসিন
ইনস্ট্যান্ট নুডলস বাচ্চাদের সহজ টিফিন। আর এই নুডলসে একটি জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি। বহুজাতিক কোম্পানি নেসলে এই নুডলসের প্রস্তুতকারক। বাংলাদেশ ও ভারত পাশাপাশি দুই দেশেই এই নুডলসের চাহিদা রয়েছে।
কিন্তু বাচ্চাদের প্রিয় ম্যাগিকে এবার হয়তো টিফিন বক্স থেকে বিদায় জানানোর সময় এসে গেছে।
খবর হচ্ছে, ভারতের কলকাতা ও লক্ষ্ণৌয়ে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমান মনোসোডিয়াম গ্লুমেট এবং সীসা পাওয়া গেছে ম্যাগি নুডলসে। যা শরীরের জন্য ক্ষতিকারক।
এরই মধ্যে কথা উঠেছে, এ কারণে ভারতে ম্যাগির লাইসেন্স বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছ।
লক্ষ্ণৌয়ের খাদ্য নিরাপত্তা বিভাগ ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ একটি রিপোর্টে অবিলম্বে ম্যাগির লাইসেন্স বাতিল করে দেওয়ার সুপারিশ করেছে।
দেশটির উত্তরপ্রদেশের কিছু এলাকা থেকে নমুনা সংগ্রহ করে দেখা গেছে, প্যাকেটের গায়ে যতটুকু উল্লেখ রয়েছে তার চেয়ে বেশি পরিমাণের মনোসোডিয়াম গ্লুমেট এবং সীসা রয়েছে এর ভেতরের ম্যাগিতে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই খাবারকে শরীরের পক্ষে বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকারক বলেই মত দিয়েছেন।
কলকাতার এক পরীক্ষাগারেও ম্যাগিতে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি মনোসোডিয়াম গ্লুমেট ও সীসা পাওয়া গেছে বলে খবর দিচ্ছে দেশটির সংবাদমাধ্যম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যেকোনও খাবারে প্রতি মিলিয়নে ০.০১ শতাংশ সীসা থাকতে পারে, সেখানে উভয় পরীক্ষাতেই ম্যাগিতে প্রতি মিলিয়নে ১৭ শতাংশ সীসা পাওয়া গেছে।
তবে ম্যাগির প্রস্তুতকারক নেসলে এই সমস্ত অভিযোগই বাতিল করে দিয়ে বলেছে তাদের কোনও খাদ্যবস্তুতেই মনোসোডিয়াম গ্লুমেট মেশানো হয় না।
মনোসোডিয়াম গ্লুমেট খাবারে মেশানো হয় স্বাদ বাড়ানোর জন্য। স্বল্প পরিমাণের মনোসোডিয়াম গ্লুমেট মানুষের শরীরের জন্য নিরাপদ হলেও এর অতিরিক্ত পরিমাণ ব্যবহার ও দীর্ঘদিন ধরে ব্যবহার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস : সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপির গুরুত্ব বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার (৮ সেপ্টেম্বর) ...
বিস্তারিত
গরমে ত্বকে কেন বয়েল ও কারবাংকল হয় ? গ্রীষ্মকাল, কোনো দিন প্রচণ্ড গরম, তো আরেক ...
বিস্তারিত
হাম হলে করণীয় নিচে দেওয়া হলো: হাম কি? হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। হাম হলে ...
বিস্তারিত
কাশি অস্বস্তিকর ও কিছু ক্ষেত্রে মারাত্মক রোগের পূর্বাভাস দিলেও কাশি প্রকৃতপক্ষে রোগ প্রতিরোধে সহায়তা করে। শ্বাসতন্ত্র ...
বিস্তারিত
জরায়ু ক্যান্সার : কারণ, লক্ষণ এবং চিকিৎসা,ভ্যাকসিন নারীদের জরায়ু ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার বা ...
বিস্তারিত
বিনামূল্যে লাখ টাকার অপারেশন বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের ...
বিস্তারিত
©2014 Copyright by Micron Techno. All rights reserved.